প্রকৃত মেধাবী – মন্দাক্রান্তা সেন।

আমি তো সুন্দর নই, বলতে গেলে বরং কুৎসিত
জরাগ্রস্ত বৃক্ষ কোনও, আশরীর পর্ণমোচী শীত
তুমি শ্রাবণের মেঘ, রোমে রোমে অঙ্কুরোদ্গম
তোমার শ্যামল রূপ কোনও দেবদূত থেকে কম?

এমন রূপের কাছে আমি হয়ে আছি নতজানু
আমার যেটুকু আছে, সত্তার অণু পরমাণু
সব নাও, সব নাও, তোমার কাছেই এই দাবি
এ রূপ শরীর নয়, এই রূপ প্রকৃত মেধাবী

মননে স্পর্শ করো, সেখানে তো কুৎসিত নই
তোমাকে কবিতা দেবো, সেই আর্তি তুমি তো জানোই
তোমাকে অরণ্য দেবো, যে অরণ্য, হ্যাঁ, চিরহরিৎ
সেখানে বরফ নেই, প্রেমে পড়ে গলে গেছে শীত

তবুও কুরূপা বলে দূরে থাকি, কিছুটা তফাতে
দূর থেকে দেখি, আহা, স্নান করছ নীল বৃষ্টিপাতে…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x