প্রেমহীন মানুষের কাছে – আনিসুল হক।

প্রেমহীন মানুষের কাছে কিছু প্রত্যাশা কোরো না
আমি বড় ভুলে যাই, ঔদাস্যে নিহত করি তরুণ গোলাপ
আমার নিকট কিছু প্রত্যাশা কোরো না

একটি নক্ষত্র দেখে দেখে কতো রাত কাটিয়েছি
খোলা আকাশের নিচে, বলেছিলাম,
ভুলব না কোনোদিন অথচ সে তারাটি কোথায় আজ
কোন দিকে উঠে উঠে ডুবে যায় রোজ
আমি খুঁজেও দেখি না
যে রকম শৈশবের স্কুল-মাঠে হারিয়ে যাওয়া
খুব প্রিয় কাঠ-পেনসিলটির জন্যে
স্মৃতিতে কোথাও আর কান্না নেই দুঃখবোধ নেই
নির্জন একাকী মাঠে কোনো কিছু খুঁজে আর ফেরে না বালক

বকুলের গন্ধমাখা বালিকার অর্ধস্ফুট স্তন
যখন বুর্জোয়া-করতলে চলে গেলো
অনিচ্ছায় নিভে যাওয়া ছায়ার মতন
আমি কি রকম হয়ে যাই বিস্মৃতিপ্রবণ
যেন বকুল শুকিয়ে গেলে গন্ধ মরে যায় তার
স্মৃতি মরে যায়
যেন কালো চুলে লাল ফিতে কখনো যায় না দেখা
এমনি আঁধার দুই চোখে
আমি কাক-তাড়ুয়ার মতো হেঁড়েমাথা একাকী মানুষ
যার স্মৃতি নেই ছায়া নেই দুঃখ নেই
পরিণয় পরিণতি নেই
ত্রিশ লাখ মানুষ যেনবা ছিল ক্ষণিক অতিথি গৃহে
চলে গেছে, কিছুই হয় নি কোথাও,
সবুজে শ্যামলে নীলে লাল ছোপ লাগেনি কখনো

প্রেমহীন মানুষের কাছে প্রত্যাশা কোরো না

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আনিসুল হকের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x