নিজের আয়না – শঙ্খ ঘোষ।

আমি দশদিকে চাই, আমার অসুখ ছিল সারাদিন
এখন বাহিরবেলা, স্তব্ধ হাতে দাঁড়িয়েছ তুমি।

আমার কি দেনা ছিল? আমি তো অনেকদিন দায়হীন—
শরীরে অঘ্রান আর সারাবেলা ঝরে বনভূমি।

গোধুলিশহর তুমি খুলে নাও জরিসুতো, ছাড়ো টান
আমার দু-চোখে নীল ধরেছি ভিক্ষার বাটি, জল

দ্রুতমুকুরের ছায়া কিছু-কিছু দিঘিভরা অবসান
এখন আমার পথে পথিকজটিল পদতল।

আমি দশদিকে যাই, আমার অসুখ পায়ে বাসা বাঁধে
এতদূর দীর্ঘ স্নেহ, আমারই কি তবে কোনো দায়?

কিছুই জানি না ঠিক কতদূর যাওয়া যাবে অবসাদে
কত প্রতিহত পথ আমার নিজের আয়নায়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শঙ্খ ঘোষ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x