বুকের মধ্যে সারাজীবন – আরণ্যক বসু।

ডাকছে কাছে ভালোবাসা, হাওয়ায় দোলা ফুল,
একটি নামেই উন্মনা মন-নজরুল নজরুল!
হঠাৎ বাতাস, দামাল-ঝোড়ো, ফুঁসছে বিদ্রোহীতে;
জীর্ণ জরার আবর্জনা নিমেষে উড়িয়ে দিতে।

যখন ছলাৎ ধ্বংস এসে, নদীর দু’কুল ভাসায়,
নীরবতাও মুখর তখন, বেঁচে ওঠবার আশায়।
কাজের শেষে, ব্যর্থতাতে, চোখের জলের স্রোত—
মুছিয়ে দিয়ে জীবনে ফেরায়-আমার কৈফিয়ৎ।

পথে নামলেই হাতছানি দেয়, মিছিল নামের ঢেউ;
শূন্য বুকের গুলবাগিচায়, ফিরে আসবেই কেউ!
কলম যখন বন্ধু হয়ে, কান্নার ভাষা জানে,
তখন বুঝি, কবি নজরুল মগ্ন আছেন গানে।

ভালোবাসতে শিখেছি, তাই অগ্নিবীণায় বাজি!
আগমনীতে ডেকে তোলেন, সুজন-বন্ধু কাজি।
কেউ ভোলেনা, ভুলতে পারে? দামাল যন্ত্রণাকে?
অতলান্ত গভীর হৃদয়, দুখু মিয়াঁতেই থাকে।

আবার দেখা হলে গাইবো-দুস্তর পারাবার…
সম্প্রীতিকে ছিনিয়ে নেবে এমন সাধ্য কার?
প্ররোচনাতে, অস্থিরতায় করবো না আর ভুল,
বুকের মধ্যে সারাজীবন, নজরুল নজরুল…।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসুর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x