বাবার কাছে – আবিদ আজাদ।

আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো, বাবা কিছুই বলবে না
আমার নতমুখ বাদলার দিনের মতো
আমার উচ্ছ্বাস একটি ছোট্ট জুনিপোকার মতো

আমি বাবার সামনে গিয়ে বসে পড়বো
কথা বলবো না দুঃখিত অবদান যেমন চুপ করে থাকে
আমার কাঁধে সূর্যাস্তের চিহ্ন দেখেই বাবা সব অনুমান করে নেবে

আমার পথের কাহিনী, ধূলিধূসর গল্পগাথা
ঝড়ের হাতে পর্যুদস্ত আমার ভগ্নদশা
বাবার করতলের নিচে আমি গাল ঢেকে ফেলবো

ঝরঝর করে আমার ভিতর থেকে ঝরে পড়বে
সব শোচনা, সব পরাস্ততা
বাবার কাছে আমি ক্ষমা চাইতেও ভুলে যাবো

তারপর বাবার ফেরা যখন অন্ধকার হয়ে আসবে
একটি লক্ষ্মীছাড়া পাখি ডাকবে ঘরের ওষ্ঠাগত ডালে
কুকুরের মতো দূরগামী কান্নায় উঠে বসবে উচ্ছন্ন আটচালা

দেউলিয়া সুপারিসারির পাড়া দিয়ে
কুয়াশায় ঢালুতে ঝকঝকে জ্যোৎস্নার টুকরো ছড়িয়ে
ফতুর হতে হতে
সেই নিশুতিরাতে আমি আমার বাবার ফেরার পথে চাঁদ হবো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবিদ আজাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x