কবিতার
খাতা

১৯৭১ এর সেই দুঃসহ রাত,
বাংলা কাঁদে, রক্তের দাগ চাপ চাপ
পশ্চিমের ঘাতক, নির্মম ছলে,
নিলো মেধাবী প্রান দলে দলে।

তবু থামেনি মুক্তির গান,
বাংলা দাঁড়ায় নতুন প্রমাণ।
মাটি বলে, স্মৃতিতে রয়,
তোমাদের রক্তেই স্বাধীনতা বয়।

কলম থেমে যায়, ছাপা হয় না বই
নতুন শিশুর চোখ খোঁজে, বাবা তার কই
চেতনায় আছো, আছো মননে,
তোমাদের স্বপ্ন জাগ্রত প্রতি বাঙ্গালির মনে।

মেরেছে গুলি করে খুঁচিয়ে বেয়োনেটে
একে একে হত্যা করেছে তালিকা দেখে দেখে
তবু থামেনি বাংলার মুক্তির গান,
তোমরা আছো হৃদয়ে মিশে, এ তারই প্রামান

মাটি বলে, স্মৃতিতে রয়,
তোমাদেরই রক্তে স্বাধীনতা বয়।

১৪ ডিসেম্বর, বীর স্মরণে,
শ্রদ্ধা জানাই বিনম্র মনে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ
এদেশের আকাশে উড়াবো চিরকাল স্বাধীনতার কপোত।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *