যানজট – শ্রীজাত ।

কোথায় গিয়েছি যেন। কোনও মেলা, নাকি কোনও সভা
ঝাপসা হয়ে আছে ভিড়, লোকে লোকারণ্য যাকে বলে
জীবন নতুন বই। জলের কিনারে নিচু জবা।
সে কখন পা রেখেছে মৃত্যুর পরের সমতলে…

আবছা কোলাহল শুনি। জটলা তোমাকে ঘিরে, বুঝি।
এত দূর থেকে এসে দেখা না-করেই ফিরে যাব?
তোমার সম্পদ স্নেহ, আমার এই দ্বিধাটুকু পুঁজি…
এ-দুয়ের মাঝখানে আকাশ জেগেছে। হরিদ্রাভ।

সাদা পোশাকের দ্যুতি পার ক’রে যখনই পৌঁছই
দেখি গায়ে স্তব্ধ শাল। এখানে সারা বছরই শীত?
ঘুমে এসে লাগে হাওয়া। আমিও ধার্মিক তত নই।
তোমার লেখার সুতো, সে আমার তসবি। উপবীত।

সামান্য হাসির পর কাঁধে হাত রেখে তুমি বলো –
‘দেরি হলো কেন এত? যানজট ছিল বুঝি পথে?’
তারপর এগোও তুমি, পায়ে পায়ে কেঁপে ওঠে জলও…
আমি হাঁটি পাশাপাশি। স্বপ্নে রোজই এরকম ঘটে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন । শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x