কে ভালো সফল মানুষ – রুদ্র গোস্বামী।

মেয়েটিকে নিয়ে
কবি লিখতে বসলেন কবিতা,
একখাতা চোখের জল ভেঙে উঠে এল একটি হাত
আঙুলে বিচ্ছেদ দাগ।

গল্পকার লিখতে বসলেন গল্প,
খাতার পাতায় ফুটে উঠল একটি গিনিরং পিঠ,
তাতে নখের আঁচড়।

উপন্যাসিক লিখতে বসলেন সংসার
খাতার বুক ফুড়ে বেরিয়ে পড়ল একটা নৌকো,
নৌকোর একদিকে বসে দাঁড় টেনে গেল
একাই মেয়েটা।

প্রেমিক লিখতে বসল মেয়েটির মন
মেঘ করল, বৃষ্টি এল, খাতাতে উপচে পড়ল জল,
কেউ ভাসল না, কেউ ডুবল না।

সব শেষে এখন
মেয়েটি এখানে কিছু বলতে আসেনি।
সে আসলে খুঁজছে, এদের মধ্যে কে ভালো
সফল মানুষ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র গোস্বামীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x