কবিতার খাতা

ষোলো’র ঋণ – কামরুন নাহার সিদ্দীকা।
বয়স যখন ষোলোআবেগে টলমলআয়নায় বারবার দেখি মুখহৃদয় জুড়ে এক নদী সুখ। বয়স যখন ষোলোপৃথিবীটা রঙিন…
কামরুন নাহার সিদ্দীকা বেড়ে উঠেছেন রাজধানীর নাগরিক কোলাহলে, কবিতা লিখছেন সেই স্কুলে পড়ার সময় থেকে। নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছিল বিভিন্ন সাহিত্য সাময়িকীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর করার পর যোগ দিয়েছেন বিসিএস ১৭তম ব্যাচে। প্রশাসনিক দক্ষতার ছাপ রেখে চলেছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। কাজের ফাঁকে ফাঁকে এমবিএ করার পর শিক্ষা গ্রহণ করেছেন University of Wolverhamton, UK এবং Monash University, Australia থেকে।
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের মা। দীর্ঘ বিরতির পর লিখতে শুরু করেছেন কাছের মানুষদের অনুরোধে।
অনেক দেশ ভ্রমণের অভিজ্ঞতা; জীবন, প্রকৃতি, নারী অধিকার ও সমকালীন অনেক বিষয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশিত হয়।

বয়স যখন ষোলোআবেগে টলমলআয়নায় বারবার দেখি মুখহৃদয় জুড়ে এক নদী সুখ। বয়স যখন ষোলোপৃথিবীটা রঙিন…

এই শহর কখনো ঘুমাতে যায় নাজেগে থাকেসে পসারিণীর মতো রুজ মেখেপ্রতীক্ষায় থাকেনতুন কোনো খদ্দেরের আশায়রূপজীবী…

বহুদিন পড়ি না হলুদ বা নীল খামে পাওয়া কেনো চিঠিগোটা গোটা হরফে কিংবা কাঁচা হাতের…

তোমার জন্য একটি কবিতা লিখব বলে স্থির করেছিরাখিনি কোনো দুর্বোধ্য শব্দতুমি ভালো বোঝ না বলেতাই…