কে প্রতিভাবান নয় – ভাস্কর চক্রবর্তী।

খুব বেশি ঝকঝকে হতে হবে না
তোমাকে খুব বেশি কথা বলতে হবে না।
থাকো একটা বিনুনির মতো সাধারণ।
একটা সাধারণ দুপুরের মতো শিথিল এলোমেলো

আমি চাই, বাতিল চিন্তা ভাবনাগুলোকে
তুমি একটু সাজিয়ে তোলো।
অন্ধ যে সিঁড়ি ঘুরে-ঘুরে ওপরে উঠছে,
পা রেখো না সেই সিঁড়িতে।
এদিককার লোকজন দড়ির মতো পাকিয়ে মরে যায়,
তুমি ডেকে নাও তাদের

দৈত্যদের মধ্যে প্রজাপতির একটা বাগান খুলে দাও।
আর দেখ, ওরা মানুষ হয়ে উঠছে।
অগস্ত্য কি কবিতা লিখতেন?
মানসিক অশান্তি আর আর্থিক অপচয়ে ফুরিয়ে যেয়ো না।
ফল খাও বিকেলবেলা

আর যে লোকটা দু বেলা
শুধুই তোমার পিঠ চাপড়ে দিচ্ছে,
হেসে একটু বলো যে,
তুমি, তুমি তাকে আপাদমস্তক চেনো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। ভাস্কর চক্রবর্তীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x