অবশেষ – তসলিমা নাসরিন।

জীবনের দুইভাগ হেলায় হারিয়ে
এক ভাগ তোমাকে দিলাম।

যতোটুকু প্রাপ্য ছিল
ভরাজলে যতোটুকু সুখের সাঁতার
আমি তার দু”চার ফোঁটাও
এতোটা বয়স গেল কসম দেখিনি।

যেরকম কথা ছিল
আঙুল ছোঁয়া পেলে একদিন
প্রবল বর্ষিত হবে পুষ্পিত দেহের রেণু
যেরকম কথা ছিল
জীবনের সব চাক মৌ মৌ মধুজলে পূর্ণ হবে

কথা তো ছিলই, কতো কথা ছিল।
হাতের নাগালে আসে কত আর কথার আঙুর
কিছু কথা জীবনের স্রোত ভেঙে কোথাও হারায়
কথা ছিল, অরণ্যে আগুন পোহাবার কথা।
কোথায় অরণ্য আর কোথায় আগুন
কোথায় শিরিষতলা কোথায় শিশির?

ভোকাট্টা ঘুড়িতে গেছে জীবনের দুই ভাগ সুতো
এক ভাগ এখনও ওড়েনি।

আমার নাটাই থেকে এক ভাগ সুতো তুমি
আকাশে ওড়াবে কোন উত্তুর হাওয়ায়
না কি ওই সুতোয় পেঁচিয়ে
নিজে বাঁধনে জড়াবে
সে তোমার খুশি

এই নাও শর্তহীন এক ভাগ স্বপ্ন তোমাকে দিলাম।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তসলিমা নাসরিন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x