কবিতার খাতা
আমি আমার কোনো খুনিকেই ক্ষমা করিনি – আখতারুজ্জামান আজাদ।

তোমরা কি দেখোনি কীভাবে আমি আমার খুনিদের বিচার করেছি?তোমরা কি জানো না আমার সংবিধানে আটচল্লিশ আছে,পঞ্চাশ আছে,উনপঞ্চাশতম অনুচ্ছেদ নেই?তোমরা দেখোনি,তোমরা জানো না। শেষকৈশোরে আমাকে একজন খুন করেছিল।আমার স্থির রক্তকে সে অস্থির করেছিল,আমার খরাক্লিষ্ট ঠোঁটকে সয়লাব করেছিল চুমোচ্ছ্বাসে,মুহূর্তে সে আমাকে কিশোর…









