কবিতার খাতা
তুমি বলেছিলে – শামসুর রাহমান।

দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার।পুড়ছে দোকান-পাট, কাঠ,লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির।দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি।পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার,মানচিত্র, পুরনো দলিল।মৌচাকে আগুন দিলে যেমন সশব্দেসাধের আশ্রয় ত্যাগী হয়মৌমাছির ঝাঁক,তেমনি সবাইপালাচ্ছে শহর ছেড়ে…









