কবিতার খাতা
মায়ের আলো- মাহবুব এ খোদা টুটুল।

রাত যত গভীর হচ্ছিল,বাড়িটা ততই নিস্তব্ধ হয়ে পড়ছিল।হঠাৎ মনে হলো—আজ যেন বাতাসেও মায়ের গন্ধ ভেসে আসে,আমি বারান্দায় দাঁড়িয়ে আছি,হাতে পুরনো একটা ডায়েরি।ডায়েরিটা মা আমাকে দিয়েছিলেন— মা বলেছিলেন,“যেদিন মন ভেঙে যাবে, এই ডায়েরিটা খুলে দেখিস।কাগজ কথা বলতে জানে,কাগজ মানুষকে বাঁচাতেও জানে।”…









