কবিতার খাতা
তুমি আর আমি – মল্লিকা সেনগুপ্ত।

তুমি সুন্দর তাই ভালবাসি—তুমি লাবণ্য তাই চমকাই তুমি আকাশের ঝড়বিদ্যুৎ—তুমি বর্ষার বারিধারা তুমি বিপ্লব, রণরক্ত—তুমি মাধুর্যময় ন্যাকামি তুমি আদিমতা উর্বর—তুমি রহস্য গুহাচিত্র তুমি পৌরুষ রাগরক্তিম—তুমি রমণীয় মৃদুলজ্জা তুমি বিবাহ বহির্ভূত—তুমি সিন্দুর শাঁখা আলতা তুমি ভেবেছিলে কানু সান্যাল—তুমি ভয় পেয়ে লবণাশ্রু…








