কবিতার খাতা
এরই নাম প্রেম – নির্মলেন্দু গুণ ।

–সাত-সকালে সলতে পাকাচ্ছো কেন?–সন্ধ্যাবাতি জ্বালবো তো, তার জন্য।–তাই? আমি ভাবলাম, –আমার জন্য। তুমি বললে, — ইস্, বালাই ষাট,তোমার আগে আমিই যেন যাই। হঠাৎ শুনে চমকে উঠলাম আমি,বললাম, তুমি আমার ছোট্ট পাখি,আমি বড়ো, –আমি তোমার স্বামী।আমিই আগে যাব, এ তো জানা…









