তোমার উঠোন জল থৈ থৈ… শ্রীজাত।

তোমার উঠোন জল থৈ থৈ
তোমার পাড়া আগের মতই
আমার নতুন সভ্যতাতে
ভিজব এমন আঙিনা কৈ?

তোমার পাড়ায় শ্রাবন মানে
আজও তেমন বর্ষাযাপন?
কুর্চি ফুলের গন্ধ মাখে
সদ্যজাত বুকের কাঁপন?

আজও তেমন সবুজ মাঠে
রূপকথারা অবাধ ভেজে?
সদ্যস্নাত কিশোরীরা
বৃষ্টিফোটায় স্বপ্ন খোঁজে?

তেমনি সোঁদা গন্ধ মাখা
সন্ধ্যেগুলো মুখর গানে?
দস্যি কিশোর মন ফেলে যায়
অবুঝ কোন চোখের টানে?

তোমার বাড়ীর কদম গাছে
আজও তেমন কদম ফোটে?
তোমার পাড়ায় বিলের ধারে
আজও তেমন দামাল জোটে?

আজও তেমন ভাসাও জলে
তাদের সাথে কাগজ-তরী?
আমার নতুন সভ্যতাতে
এসব এখন ঝক্কি ভারী।

যাহোক এবার একটা তরী
ভাসিয়ে দিও আমার নামে
তার ভিতরে একটা চিঠি
রাখলে নাহয় রঙীন খামে

লিখতে পারো এইটুকুনি
“মনে আছে, মনে রেখো”
তারপরে নয় সারাটা দিন
জল থৈ থৈ ভিজতে থেকো॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x