প্রেম – জীবনানন্দ দাশ।

একদিন- একরাত করেছি প্রেমের সাথে খেলা!
একরাত- একদিন করেছি মৃত্যুরে অবহেলা।
একদিন- একরাত;- তারপর প্রেম গেছে চ’লে,-
সবাই চলিয়া যায়,- সকলের যেতে হয় ব’লে
তাহারও ফুরোলো রাত!- তাড়াতাড়ি প’ড়ে গেল বেলা
প্রেমেরও যে!- একরাত আর একদিন সাঙ্গ হ’লে
পশ্চিমের মেঘে আলো একদিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিলো জ্বে’লে
একদিন;- রয় না কিছুই তবু- সব শেষ হয়,-
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;

একদিন- একরাত প্রেমেরে পেয়েছি তবু কাছে!-
আকাশ চলেছে,- তার আগে-আগে প্রেম চলিয়াছে!
সকলের ঘুম আছে, ঘুমের মতন মৃত্যু বুকে
সকলের;- নক্ষত্রও ঝ’রে যায় মনের অসুখে;-
প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে!
সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে- চুকে
হে প্রেম তোমারে!- মৃতেরা আবার জাগিয়াছে!-
যে-ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে
আরও ব্যথা- বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে,-
ওগো প্রেম,- সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জীবনানন্দ দাশের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x