দেখে নেবো – তারাপদ রায়।

ভর সন্ধেবেলা যারা গলির মোড়ে পথ আটকিয়ে
‘দেখে নেবো’ বলে চলে গিয়েছিল,
তারা আর দেখা করতে আসেনি-

কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল
কারা যেন তাদেরই দেখে নিয়েছে।

বছরের পর বছর চলে গেল।
সেই একই কাঠের চোয়াল,
সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী,
‘দেখে নেবো’ , শাসাতে শাসাতে
দলের পর দল লোক নিকেশ হয়ে গেল।
দলের পর দল লোক দল বদলালো,
দলের নাম বদলালো
বারবার এসে শাসিয়ে গেল,
‘দেখে নেবো’।

তারা কেউ আর দেখা করতে এলো না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তারাপদ রায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x