শেকল ভাঙার বয়স – রুমানা শাওন।

বয়স হয়েছে! তবে তো এখন
আকাশ ছোঁয়ার দিন,
শখ-আহ্লাদে রাঙিয়ে নেওয়ার
জমিয়ে রাখা ঋণ।

কটাক্ষের চোখ কুচকে তাকায়
বাড়ায় শাসন-ত্রাস,
“এই বয়সেও এতই স্টাইল
এতই রঙ্গিন সাজ!

​চিরটা কাল খাটিয়ে নিলে
‘আদর্শ’ এক নারী,
শেষ বয়সেও বিনে পয়সার
রাঁধুনি-কেয়ারটেয়ারি?

ছেলের কাজ, মেয়ের সংসার,
বউমার কিটি পাটি,
মায়ের এখনও শুধুই সংসার
আর রান্না থালা বাটি।

​কর্তব্য যদি শেষ না-ই হয়,
আনন্দ কেন বাদ?
জীবনের এই তো সময়
মেটাবো সকল সাধ।

ভালোবাসার শিকল বেঁধে
রাখবে কত আর বন্দি?
মুক্ত বাতাসে বাঁচতে চাওয়ার
এটাই মোক্ষম সন্ধি।

​তরুণী, তুমি আজই ভাবো,
নাও জীবনের পাঠ—
নইলে তোমারও বৃদ্ধ বয়সে
জুটবে এমন ঘাট।

বয়স কেবল সংখ্যার খেলা,
আনন্দ না হোক শেষ,
আমাদের চাই প্রবীণ-বান্ধব
নতুন এক বাংলাদেশ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x