প্রথম বসতি – সৈয়দ শামসুল হক।

এখন আমার কাছে এ শহর বড় বেশি ধূসর
ধূসর বলে মনে হয়।
কন্ঠস্বরে আকালের নখ;
মুক্তোর ভেতর দিয়ে পথ—সেই পথে
রূপদক্ষ যুবতীরা চলে গেছে যে-যার পছন্দমতো
রমিত বাড়িতে;
এ শহরে আজকাল
অধিকাংশ যুবকের চোখে কালো কাচ,
নষ্ট মুক্তিযুদ্ধের ফ্যাশানে
এখন দ্রষ্টব্য দাড়ি,
অতি খর্ব ভ্রমণের ঘ্রাণ পিতাদের জামায় এখন।
আমি যাকে চিনতাম
যার বুক ভেঙে আমি পুরানা পল্টন ঘিরে
হাঁটতাম দুপুরে গভীরে
প্রথম প্রেমের মতো যার গলা হঠাৎ জড়িয়ে
কবিতা লেখার হাতে—
এই দুটো হাতে—
দুঃখসুখ মেশানো দু’চোখে আমি কাঁদতাম,
আমার শহর সেই ডুবে গেছে কোন কালীদহে।
হিন্তাল কাঠের লাঠি থেকে থেকে এখন আমার
শহরের মাথা দিয়ে বিদ্যুতের দ্রুততায় উড়ে যায়
নিঃশব্দে সুনীলে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৈয়দ শামসুল হকের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x