ধান চাল ভাত – অমিতাভ দাশগুপ্ত।

শাদা কাগজের জমিতে
এই যে একটির পর একটি শব্দ রোপন,
এর নাম — ধান।

চোখের সবটুকু আলো নিংড়ে
এই যে একটির পর একটি কবিতা লিখে যাওয়া,
এর নাম — ফসল।

মাঠের শস্য এল ঘরের দাওয়ায়।
তা ঝাড়াই বাছাই ক’রে ছাপা হল যে কবিতার বই,
তার নাম — চাল।

সেই চাল ফুটিয়ে পাঠকদের সামনে
কবি যা বেড়ে দেন,
তা — অন্ন

এখন আপনারাই দেখুন
ওই ভাত ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না।
আপনারা বসে পড়ুন। আমি যাই।
ফের বীজতলা তৈরির কাজ তো আমাকে
এখান থেকেই শুরু করতে হবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অমিতাভ দাসগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x