জীবন যখনই পা’টা নামিয়েছে – শ্রীজাত।

জীবন যখনই পা’টা নামিয়েছে,
গোলাপবাগানও কাঁটা নামিয়েছে।

হাত পেতেছিল দরিদ্র রোদ,
গাছ ভিক্ষায় পাতা নামিয়েছে।

মেঘ ঠিকই বোঝে ভালবাসাবাসি…
পাশাপাশি দুটো ছাতা নামিয়েছে।

নৌকোর কোনও দোষ ছিল না তো,
জোয়ার তুলেছে, ভাঁটা নামিয়েছে।

নকশাগুলো কি একই আছে আজও?
বয়স্ক হাত কাঁথা নামিয়েছে…

সূর্যাস্তকে দেখে লোকে বলে,
‘ক্ষমতার কাছে মাথা নামিয়েছে’।

কে জানে শ্রীজাত কী লিখবে আজ…
বহুদিন পর খাতা নামিয়েছে।

জীবন যখনই পা’টা নামিয়েছে,
গোলাপবাগানও কাঁটা নামিয়েছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x