অমলিন পরিচয় – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

সেই থেকে মনে আছে—
কপালের ডানপাশে কালো জন্মজরুল,
চুলের গন্ধে নেমে আসা দেবদারু-রাতে
কতো টা বিভোর হতে পারে উদাস আঙুল,
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল।

অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম,
সেই পরিচয়, আমি তাকে নিসঙ্গতা বলি।
তুমি কি পাখির মতো আজো সেই স্মৃতিদের খড় চঞ্চুতে তুলে
আর কোন পৃথক নীড়ের তৃষ্ণায় করতলে লিখে রাখো দাহ?

তবে কি এই শেষ, সেই থেকে হয়েছে শুরু?
তবে কি সেই প্রেম, সেই অভিজ্ঞতাটুকু,
আমাদের সমস্ত নিসঙ্গতা জুড়ে আছে আজো এক অধিকারে?
আজো এক অমলিন বেদনার সাম্পান বিশ্বাসে ভেসে যায়
ভেসে যায় … ভেসে যায় …

দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম,
একদিন শরীরের ঘ্রান শুকে তুমি বোলে দিতেঃ অমিতাভ
আজ সমুদ্রে যেও না, আজ খুব ঝড় হবে—

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x