বিন্দু – সুবোধ সরকার।

রাস্তা থেকে একমুঠো ধুলো হাতে নিয়ে
তোমাকে জিজ্ঞেস করেছিলাম
বলো তো এটা কি?

তুমি কোন উত্তর দাওনি।

আমি বলেছিলাম, এই একমুঠো ধুলোর নাম
রোম সাম্রাজ্য।

আর একটি রাস্তা থেকে এক মুঠো ধুলো নিয়ে
তোমাকে জিজ্ঞেস করেছিলাম
বলো তো এটা কি?

তুমি কোন উত্তর দাওনি।

আমি বলেছিলাম এই একমুঠো ধুলো একদিন
একটা রাজপ্রাসাদ ছিল।

আমি আর একটি রাস্তা থেকে এক মুঠো ধুলো নিয়ে
তোমাকে জিজ্ঞেস করেছিলাম
বলো তো এটা কি?

তুমি কোন উত্তর দাওনি।

হোয়াইট হাউস একদিন এক মুঠো ধুলো হয়ে যাবে
আমি একটু আগে তোমাকে দেখালাম।

কিন্তু এবার,তর্জনীতে এক ফোঁটা চোখের জল নিয়ে দেখালাম তোমাকে
তুমি বললে আমি জানি
আমি বললাম কী ?

প্রতিটি ভালবাসার নাম চোখের জল ।
ওই একটা বিন্দুর চাইতে বড়
কোনও রোম সাম্রাজ্য পৃথিবীতে নেই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x