‎নীল ডাকবাক্স – মোরশেদ সাকিব।

‎দেবাশীষ কথা দিয়েছিলো কলমিকে
‎তোমার এই ক্ষত শুকাবার আগেই?
‎বিশ্বাস করুণ সমাজ সে আর কথা রাখে নাই-
কত প্রহর এলো গেলো আসলো না শুধু দেবাশীষ!
‎অনেক কথা কিন্তু বলে কি হবে
‎দুঃখ দুঃখই থেকে যাবে
‎যা মুছে যাবে তা হলো
‎দেবাশীষের দেয়া বেদনাচিহ্ন।
‎ডাকটিকিট হাত ধরা চিঠি খামে ভরা
‎ডাকবাক্সে
‎ফেলবো তোমার নামের সকল অভিযোগ
‎আমি দুঃখকে করছি বিয়োগ
‎তবুও তোমাকে হতে দেই নি ভাগ
‎আমি নিজেই হয়েছি নিঃশেষ।
‎যেদিন পাখি উড়ে গেলো খাঁচা ভেংগে
‎সেদিন শুধু পাখি একা যায় নি
‎সাথে নিয়ে গেছে
‎আমার ইচ্ছা
‎সুখ
‎স্বাধীনতা
‎আমার ভালো থাকা
‎আর সবচেয়ে বড় আমার আমিকে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মোরশেদ সাকিবের কবিতা।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x