আমার কোনো অভিমান নেই – শক্তি চট্টোপাধ্যায় ।

ভিতরে তো কত জল, তবু অভিমান!

মাটির কলস কেন অভিমান করে?
গা-ভরা জলের ফোঁটা নামে এঁকেবেকে–
নিচে যেন নদী পাবে, প্রিয়মুখ পাবে,
বুকের দীঘিটি নোনা জলেই ভাসাবে
আজ। কেন? সুযোগ মিলেছে?

সব নয়, কিছু গাছ বড়ো অভিমানী।
চুম্বনে ওঠাও ছাল, রক্ত ঝরে যাবে,
রক্ত মানে আঠা, রস, তীব্র অভিমান।
কুঠারের হিংস্র হতে হবে না তোমাকে
আনমনে ছোঁয়া পেলে লজ্জাবতী লতা।

বৃষ্টির ভিতরে কিছু অভিমান আছে।
জলে প’ড়ে ঠোঁট ফোলায়, করে লুকোচুরি,
ক্ষেতে ও খামারে প’ড়ে সোঁদা গন্ধ তোলে।
কেন তার অভিমান? পতনে-পীড়নে?

এখন আমার কোনো অভিমান নেই।
অভিমান আগে ছিলো, অতল জলের
অভিমান আগে ছিলো, আজ জলও নেই॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শক্তি চট্টোপাধ্যায় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x