বিষম ভীষণ – সালমান হাবীব।

  • আপনাকে মনে পড়ছে খুব!
  • কেমন?
  • ভীষণ রকম!
  • কতটুকু ভীষণ?
  • বিষম ভীষণ!
  • ‘বিষম ভীষণ মনে পড়া’ আবার কেমন বুঝিয়ে বলুন।

আমি এটা বলি সেটা বলি কিন্তু কিছুতেই
‘বিষম ভীষণ’ মনে পড়া বুঝাতে পারি না।
আমি বললাম; আপনি কখনো কয়েক বেলা
একসাথে না খেয়ে কাটিয়েছেন?
নীলা বলে; হ্যাঁ কাটিয়েছি কতো।
আমি বললাম; তারপর খেয়েছেন?
নীলা বলে; হ্যাঁ খেয়েছি।
আমি বললাম; খেতে বসে এক দুই লোকমা
মুখে দেবার পর পানি খেতে হয়েছে?
নীলা বলে; হ্যাঁ, এমনটাই হয়েছে।
আমি বললাম; পানির জন্য কেমন লেগেছে তখন?
নীলা বললো; মনে হয়েছে এক্ষুণি পানি না পেলে মরে যাব।

আমি বললাম; কয়েক বেলা না খেয়ে থেকে খেতে বসলে
এক দুই লোকমা চিবানোর পর পানির জন্য যেমন ছটফট লাগে
আপনাকে আমার এখন ঠিক তেমন করেই মনে পড়ছে।
এটাই হলো বিষম ভীষণ মনে পড়া।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x