ভালোবাসা নাম – আহসান হাবীব।

নম্র কিছু সূর্যালোক ছিলো
সুখ এবং দুঃখের পরস্পর নৈকট্য থেকে দূরে
আমি আমার কক্ষে না-সুখ না-দুঃখ সাজিয়ে বসেছিলাম।
আমি আশায় ছিলাম না নৈরাশ্যেও না।

আমি তাকে আসতে বলিনি
আমার কোনো অপেক্ষা বা উদ্বেগ ছিলো না।
আমি তাকে আসতে বলিনি
সে এসে আমার কাঁধ ছুঁয়ে বসলো।
আমি তাকে বাধা দেইনি
তার অলৌকিক করতল আমার বুকের ওপর ন্যস্ত হলো।

সৌরভ আলো আর আনন্দ আমি ঘরময় সাজিয়ে নিলাম।
এবং সাজিয়ে নিতে নিতে
সে আমার বুকের মধ্যে প্রবেশ করে
আমার হৃদয় ছুঁয়ে ফেললো।

এবং সে আমার সমস্ত হৃদয় গ্রাস করে নিতে নিতে আকাশে মেঘের গর্জন শুরু হলো
বাতাসের মত্ততা প্রবলতর হলো
তীব্র বিষের স্রোত আমাকে ছিঁড়ে ছিড়ে নিয়ে
আমার কক্ষের বাইরে ধাবিত হলো।

প্রবলবেগে সমস্ত চরাচর কাঁপছে
আমার চারপাশে পৃথিবী নিমজ্জিত হচ্ছে
আমার কক্ষের দেয়াল দরজা জানালা চুরমার হয়ে বাতাসে উড়ে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
আমি আমার অস্তিত্ব নিয়ে ছিন্নভিন্ন হয়ে
বিধ্বংসী বাতাসের বুকে মিশে যাচ্ছি।

নিরবময় নামহীন গোত্রহীন এক আদিম হাহাকার
আমি এই বৈকালিক সভ্যতার সভায়
এখন আমার স্মৃতিমাত্র।

ছড়ানো ছিটানো সেই আমাকে কুড়িয়ে এনে
আমার স্মৃতির হাতে তুলে দেবার একজন আছে
সে এখন আমার স্মৃতিহরণের উদ্যোগে নিরন্তর।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আহসান হাবীবের কবিতা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x