মেঘ বললো- শুভ দাশগুপ্ত।

মেঘ বললো,”যাবি ?
অনেক দুরের গেরুয়া নদী,
অনেক দুরের একলা পাহাড়,
অনেক দুরের গহীন সে বন- গেলেই দেখতে পাবি। যাবি?”
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ,
“যাবি? আমার সঙ্গে যাবি?

দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে,
নীল আকাশে উড়বে পাখি,
-গেলেই দেখতে পাবি, যাবি?”
শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বললো, “যাবি?”

“কেমন করে যাবরে মেঘ? কেমন করে যাব?
নিয়ম ঘেরা জীবন আমার,
নিয়ম ঘেরা এধার ওধার,
কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো?
কেমন করে যাবরে মেঘ? কেমন করে যাব?”

মেঘ বললো,”দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো,
সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরবো,
শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম,
ইচ্ছে মতন ভাঙবো,ভেঙে পড়ব-
এই মেয়ে তুই যাবি?আমার সঙ্গে যাবি?”
“যাবো না রে মেঘ-পারবো না রে যেতে,
আমার আছে কাজের বাঁধন ; কাজেই থাকি মেতে।

কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই ;
সীমার বাঁধন ডিঙ্গিয়ে দৌরে এক ছুটে পালাই,
তখন আমি যাই;
স্বপ্নে আমার গেরুয়া নদী,স্বপ্নে আমার সুনীল আকাশ,
স্বপ্নে আমার দূরের পাহাড়- সব কিছুকে পাই।
জাগরণের এই যে আমি,ক্রীতদাসদের মতন
জাগরণের এই যে আমি এবং আমার জীবন,
কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন ,
তবুরে মেঘ যাবো,একদিন ঠিক তোরই সঙ্গে;

শ্রাবণ হাওয়ার নতুন রঙ্গে, যাব রে মেঘ যাবো।
সেদিন আমি,শিমুল,পলাশ ভিজবো বলে যাবো,
পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব,
যাবো রে মেঘ যাবো,যাবো রে মেঘ যাবো,যাবো রে মেঘ যাবো।

আরো পড়ুন কবির কবিতা – আমিই সেই মেয়ে – শুভ দাশগুপ্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x