ছাতিম ছায়ার কবিতা – অবশেষ দাস।

আমার সমস্ত ব্যর্থতা
তোমরা মন দিয়ে প্রচার করো।
আমারই নাম ধরে তুচ্ছতাচ্ছিল্য
ছড়িয়ে দাও,পঞ্চভূতের শিরায় শিরায়।
ক্ষতবিক্ষত হয়ে যেটুকু সাফল্য ধরেছি
আঁটোসাঁটো মুঠোর ভেতর
পা টিপে টিপে হেঁটে যাওয়া রাত্রির মতো
আমি তা গোপন করতে চাই।

ব্যর্থতা, সমস্ত ব্যর্থতা
তোমার পাড়ায় পাড়ায় ছড়িয়ে দাও।
তাচ্ছিল্য আমাকে অমরত্ব দেবে।
একটা একটা পুরস্কার ভেঙে দেয়,
নাবিকের কম্পাস, স্যাঁতসেঁতে মেরুদন্ড

ভালোবাসা ভূতের মতো অশরীরী
তাকে দেখলে আজকাল বড়ো ভয় করে।
দৌড়ে বনবাদাড়ে পালাতে ইচ্ছে হয়।
আমার আর মুখ দেখাতে ইচ্ছে করে না।

ধানখেত বড়ো সুন্দর।
ভাতের হাঁড়ির মতো আকাশ সুন্দর।
মুরগির ছানাগুলো সুন্দর
অবিকল আমার ছেলের মতো।
পৃথিবী এখন এগুলো দেখেই বেঁচে থাক।

চাঁদোয়ার মতো ছড়ানো জীবনের ওপর
পারলে আরও তাচ্ছিল্য ছড়িয়ে দাও।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অবশেষ দাসের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x