দিগ্বিজয়ী তোমার স্বামী – আল মাহমুদ।

চলতে চলতে বলতে থাকি তোমার কথা
পথের মাঝে ছড়িয়ে আছে বৃক্ষলতা।
দুলছে যেন এ প্রকৃতি! কালো কালো কেশের মতো,
দেখতে লাগে হঠাৎ, কোনো দেশের মতো।
হেঁটেছি তো বহুদূরের পথের শেষে
কোথায় গেলাম, কোথায় আছি; অবশেষে।
দেখছি ছায়া মায়াভরা চোখের কাজল
কাঁদছে যেন এ প্রকৃতি! একি তোমার দেহের প্রবল!

বা দিকটা ধরতে গেলাম, স্কন্ধে কী গো?
হঠাৎ তুমি জড়িয়ে ধরে বললে, স্বপ্নস্রষ্টা কবি;
আমায় কোথায় আনলে টেনে কোথায় বলো
এ কোথাকার! দৃশ্য দেখি সামনে শুধু বৃক্ষ সারি
বন পাহাড়ি নৃত্য করে হাত ধরে কি?
কোথায় যাব কার কাছে আজ; একলা আমি
চতুর্দিকে হাসছে যেন আমার ছায়া
আমারই সব অনুগামী।

স্পর্শ করি গাত্র তোমার; তোমার শাড়ি
উড়ছে আঁচল শুকতে গেলাম তোমার গন্ধ
হাওয়ার ওপর ভাসছে বুঝি মৃদ-মন্দ।
এবার আমি বলতে পারি আমি জয়ী
মাল্যখানি দাও পরিয়ে আমার গলে,
আমি রাজা দিগ্বিজয়ী তোমার স্বামী
আমি রাজা; আমিই আমি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আল মাহমুদের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x