গাছের ডালে পাখি – আসাদ চৌধুরী।

গাছের ডালে পাখি এসে বসলো এই মাত্র,
সঙ্গীহীন পাখি
উদাসীন গাছ তাকে নিষেধও করেনি
বসতেও বলেনি।

পাখিটা বোধ হয় বিশ্রাম নেবে
তার ডানায় কতোটা ধকল গিয়েছে কে জানে?
গাছ আশ্রয়ও দেয়।

কোনো কোনো পাখি গাছের ডালে
বেশ সাজিয়ে-গুছিয়ে ঘর-সংসার করে।
রূপকথার রাজপুত্তরেরা গাছের ওপর
রাত্রিযাপন করে,
ঝড়ের পরে ভোলার প্রত্যন্ত অঞ্চলে
গাছের ডালে আটকে ছিলো শিফনের শাড়ি
খবরের কাগজে তার ফটো দেখেছিলাম,
গাছ আশ্রয়ও দেয়।

ছোটবেলায় উদ্ধত গাছকে আমি শাসন করেছি,
ধমক-ধামকও দিয়েছি,
জগদীশচন্দ্র বসুর ব্যাপার জেনেছি আরও পরে।

গাছের পাতা ছিঁড়লে সমুদ্র গুপ্ত
অস্তিত্ব ছিন্ন করার বেদনা বোধ করেন,.
পাখিরা কেন ডালে বসার জন্য
গাছেদের কাছ থেকে অনুমতি নেয় না,
নাকি নেয়, শুধু আমিই জানি না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x