এনক্রিপ্টেড একাকীত্ব – আফসানা জেসমিন নিশু।

ইনবক্সে জমে আছে অগণিত শব্দ,
কিন্তু পাঠানো হয়নি কোনো অনুভূতি।
টাইপ করতে করতে মুছে ফেলি—
কারণ সত্যগুলো সেন্ড বাটন ভয় পায়।

রাত হলেই আমি লগ-ইন দিই
নিজের ভাঙা প্রোফাইলে,
যেখানে স্ট্যাটাস আপডেট হয়—
“অনলাইনে আছি”,
কিন্তু ভেতরটা অফলাইন।

পাসওয়ার্ড বদলাই প্রতিদিন,
তবু হ্যাক হয়ে যায় স্মৃতি।
ফায়ারওয়াল তুলে রাখি চারপাশে,
তবু তোমার নামটাই
সবচেয়ে বড় ভাইরাস হয়ে থাকে।

ডিলিট অপশন আছে,
কিন্তু আনইনস্টল নেই—
কারণ কিছু মানুষ
সিস্টেম থেকে যায় না,
থাকে আত্মার সফটওয়্যারে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আফসানা জেসমিন নিশু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x