তিরিশ বছর – দাউদ হায়দার।

কেটে গেলো তিরিশ বছর
এখনো নির্বাসনে

সেই-যে ছেড়েছি দেশ
প্রথম যৌবনে,
ভুলেই গিয়েছি মাটির গন্ধ
জলের জীবন

যদি কেউ গল্পচ্ছলে, আড্ডায়
হঠাৎ উচ্চারণ
ক’রে ফেলে আসা স্বদেশের নাম
ভাবি, ছায়াঘেরা শান্তিনিবিড়
আরিফপুর-দোহারপাড়া গ্রাম
এখনো কি আগের মতন?
ইছামতী নদীটি কি বহমান,
নাকি ধুধু বালুচর?

-কিছুই জানি না, বিভুঁইয়ে-নির্বাসনে
কেটে গেল তিরিশ বছর”

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x