জন্মবৃত্তান্ত – মাহবুব এ খোদা টুটুল।

একটা দোয়েল, একটা চড়ুই,
খানিকটা পথ উড়ে এসে
কুড়িয়ে নিল
জমে থাকা বিষাদের কিছু অংশ।

শিমুলের একটি নবীন কুঁড়ি
অকাতরে ঝরে পড়ল—
উতলা হাওয়ার বুকের ভেতর
কে যেন দীর্ঘশ্বাস রেখে গেল।

মেঘ বলল,
আরও কিছুক্ষণ আঁধার থাক,
বৃষ্টি আসুক
আরও কিছুক্ষণ পরে।
অঝোর জলের কাছে
একটি জন্মের সমস্ত হিসাব জমা থাকে ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মাহবুব এ খোদা টুটুলের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x