চাই – মাকিদ হায়দার।

তোমার স্বপক্ষেই হাত তুলে দাঁড়িয়ে আছি।
যদি প্রতিশ্রুতি দাও, অথবা প্রবেশাধিকার
পাশে গিয়ে বসবো সুখদ যন্ত্রণায়।

আমি তোমার স্বপক্ষেই হাত তুলে দাঁড়িয়ে আছি।
হরিপদ বাবু ব্ল‍্যাকবোর্ডে একটি প্রশ্ন দিয়ে জানতে চেয়েছিলেন,
এর উত্তরটা যদি কারো জানা থাকে তবে হাত তোল।
উত্তরটা তুমি দিতে পারবে না বলেই
তোমার স্বপক্ষে হাত তুলে দাঁড়িয়ে আছি।

সেই বারই প্রথম স্কুলের মাঠে কুলপি বেচতে
এসেছিলো হারানের ছেলে শিবনাথ।
একটি কুলপি মুখে গুঁজে দিয়ে আর একটি
মাথার উপরে তুলে ধরেছিলাম তোমাকে দেবার নামে।
সেই থেকে আমি হাত তুলে দাঁড়িয়ে আছি।

কতো বর্ষা-শীত-গ্রীষ্ম সোনা ব্যাঙ পুজোর ছুটি,
কুলপির কাঠি হাতে নিয়ে এখনো দাঁড়িয়ে আছি।

কুলপির ঠান্ডা জলে কতো লোক
পিপাসা নিবারণ করে যার যার ঘরে ফিরে যায়,
কেউ কেউ নিয়মিত এসে দুঃখ করে বলে যায়।
আমি সকলকেই বুকে জড়িয়ে ধরি আর বলি,
এই আমার নিয়তি:

বিকেলের দিকে এসডিও-র মেয়েটি সবুজ লনের ভেতর
গোলাপের সাথে খেলা করে,
আমি প্রবেশাধিকার চাই, পাই না বলেই মনে মনে প্রতিজ্ঞা করি
একদিন ভ্রমর হবো।

হরিপদবাবু আমি এখনো হাত তুলে দাঁড়িয়ে আছি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মাকিদ হায়দারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x