চলে এলুম- দাউদ হায়দার।

চলে এলুম, তোমায় ছেড়ে চলে এলুম
রইলো পড়ে ছেঁড়া মাদুর, ভাঙা সানকি
জীর্ণ কাঁথা মলিন বালিশ
মুলিবাঁশের ছিদ্রবেড়া পঁচা ডোবা
মাটির ঝাঁপি পুরোনো কোদাল

ফেলে রেখে চলে এলুম

চলে এলুম, তোমায় ছেড়ে চলে এলুম
দুঃখপূর্ণ মুখটি তোমার উঠলো ভেসে চোখের মধ্যে
ঘণ্ট-করা কচুর শাকে আমায় তুমি খেতে দিলে
মাটির বুকে পা ঠেকিয়ে অন্ন দিলুম মুখের ভেতর
হাতের খেলায় বিদায় নিলো ঘাসের যত মাছিগুলো
পাশে দেখলুম বুড়ো কুকুর শুয়ে আছে খালি-পেটে
মাথার উপর কড়া রোদ্দুর, কাকের শরীর
এবং তোমার
চোখের জলে ভিজে-যাওয়া শাড়িটাকে

মনে ছিলো, আসার বেলায় বলবো কিছু
খুচরো পয়সা দিয়ে যাবো
মুন্সিবাড়ি কাজের জন্যে বলেও যাবো
দিয়ে যাবো গামছাটাকে
শাড়ি করে পরবে তুমি
কিন্তু আমার হয়নি বলা অত-কিছু-
তবুও আমায় আসতে হলো,
আসতে হলো তোমায় ছেড়ে

গ্রামটি আমার ভেসে গেছে
চৈত্র এলে পুড়েও যাবে
কাজের জন্যে দুয়ার-দুয়ার ঘুরেও কোনো ফল হবে না
এখন দেখি শহর আমায় রাখে কি না।

বেঁচে থাকার ইচ্ছা নিয়ে গ্রামটি ছেড়ে চলে এলুম

চলে এলুম, তোমায় ছেড়ে চলে এলুম।”

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x