কবিতার খাতা
না পাঠানো চিঠি -সুনীল গঙ্গোপাধ্যায়।

মা, তুমি কেমন আছ?আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে?সে রাত্তিরে কার পাশে শোয়?দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে?তুলিকে আমার ডুরে শাড়িটা পর়তে বোলো।আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়।তুলিকে কত মেরেছি! আর কোনদিন মারবো…









