আরোগ্য – নবনীতা দেবসেন।

শুধু তুমি সুস্থ হবে
আমি দিয়ে দেবো আমার কোজাগরী চাঁদ,
শাদা দেয়ালের ময়ুরকন্ঠী আলো,
দিয়ে দেবো বিগত বছরের মরা পাখির মমতা,
আর আগামী বছরের কলাগাছটির স্বপ্ন।

চলে যেতে যেতে সবাই তো ব’লে গেলো।

কুন্তী নদীর গেরুয়া জল তার সবুজ ছায়া-কাঁপা ঠাণ্ডা গলায়
আমাকে বলেছে
শুকনো সোনালি গোরুর গাড়িগুলো
ক্লান্ত কাদাটে গলায় আমাকে বলেছে,
আসন্ন মৃত্যুর খস্ খসে গলায় আমাকে বলেছে

তুমি সুস্থ হ’লেই ওরা আবার ফিরবে।

এমন কি
তুলসীতলায় যে প্রদীপটি তুলে ধ’রে
তুমি আমার মুখ দেখেছো, তাকেও ভাসিয়ে দিয়ে,
একটি শুভ্র স্তর হয়ে জ্বলবো তোমার শিয়রে
আসুক, ওরা ফিরে আসুক, যারা চিরকাল
শুধুই চলে যাচ্ছে, এখান থেকে অন্যখানে
উৎপাটিত এক গুচ্ছ কচি সবুজ দুর্বার মতো
তুচ্ছ, উষ্ণ, কাতর
আমি তোমার যন্ত্রণা মুছে দেবো
তার বদলে, ঈশ্বর, তার বদলে আসুক
তোমার কাঙ্খিত আরোগ্য॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নবনীতা দেবসেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x