ও পরবাসীয়া – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

চিবুকের চুম্বন চিহ্ন আমি ফিরে যাচ্ছি
চোখে টলোমলো নদী আমি ফিরে যাচ্ছি।
ফিরে যাচ্ছি সন্ধ্যা, ফিরে যাচ্ছি মাধবীলতার ফুল,
খুব বেদনায় নুয়ে থাকা একজড়া চোখ
ফিরে যাচ্ছি।

ফিরে যাচ্ছি, ললাটে চুম্বন চিহ্ন আমি ফিরে যাচ্ছি–
ফিরে যাচ্ছি হিয়া, ফিরে যাচ্ছি আঁখি, ফিরে যাচ্ছি প্রেম,
কন্ঠলগ্ন দিন, বক্ষলগ্ন দিন, প্রিয়দিন ফিরে যাচ্ছি।

বুকের ভেতরে গাঢ় পরবাস নিয়ে
হাড়ের ভেতরে এক অন্ধকার নিয়ে
চোখের সকেটে শান্ত সমুদ্রকে নিয়ে
ফিরে যাচ্ছি অমল বিরহ।

ফিরে যাচ্ছি
ফিরে যাচ্ছি
ফিরে যাচ্ছি
পেছনে কাঁদছে হিয়া..দেবদারু..সন্ধ্যার আকাশ,
ভাসায়ে বিরহ-নাও ভালোবাসা পরবাসে যায়
হৃদয়ে চুম্বন রেখে ভালোবাসা পরবাসে যায়…

পরবাসে যাই
হৃদয়ে রক্তের চিহ্ন, গাঢ় লাল, পরবাসে যাই,
স্বপ্নের আঁধার পার হয়ে যাই আলোর উঠোনে।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x