নূরজাহান: বাংলার মায়ের নাম – রুমানা শাওন।

মায়ের রক্তে মাংসল দেহ,
মায়ের দুধেতে প্রাণ,
সন্তানেরা আজ হয়েছে অন্ধ
হারিয়ে আত্মজ্ঞান!

জঠর ছিঁড়ে যে আলো
দেখেছিল একদিন,
পৃথিবীর মোহ ভুলিয়ে
দিয়েছে মায়ের সকল ঋণ।

​সুখে ছিল তারা নিজের মতন
নিয়ে জীবনের সুখ,
অন্ধকার ঘরে একা একা
কেঁদেছে মায়ের করুন মুখ।

লাশে পোকা ধরে, দুর্গন্ধ ছড়ায়,
প্রতিবেশীরা পায় টের,
রক্তের টানে খোঁজ নেয়নি
কেউ জন্মদাত্রী মায়ের!

​ধিক্কার তোদের! ধিক্কার তোদের
তথাকথিত শিক্ষায়,
যে শিক্ষা মাকে একা ফেলে রেখে
নরকের দিকে যায়।

মানুষ নামের কলঙ্ক তোরা
তোদের সন্তান বলা কি যায়?,
মায়ের লাশের পোকাগুলো যেন
তোদের বিবেক কামড়ে খায়।

​যে হাত তোদের খাইয়ে দিয়েছিল,
ধরেছিল হাঁটি হাঁটি,
সেই হাত আজ অবহেলা
পেয়ে মিশে গেল শুধু মাটি।

​মার প্রতি ফোঁটা চোখের জল,
আর লাশের এই অপমান,
তোদের জীবনে আনবে
দেখিস অমঙ্গলের গান।

ব্যর্থ তোদের মানুষ হওয়া,
ব্যর্থ তোদের মান,
নূরজাহান আজ ভেঙে সীমান্ত,
সারা বাংলার মায়ের নাম!

২/৫/২০২৬ ( সেই অসহায় নূরজাহান বেগমকে নিয়ে, যার লাশ বদ্ধ ঘরে ৭/৮ দিন পরে ছিল)

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x