ভুল ভালোবাসা – আবুল হাসান।

সারা জীবন তো কেটে গেলো ভুল
ভালোবাসার পেছনে।
শহর পেরিয়ে নদীর পারে এ
ফসল বিরল খামারবাড়িতে এসে
শুনি ঘরমুখো গরুর গলার
মৃদু-মন্থর ঘণ্টির টুঙটাঙ।
এখনো কি তার মায়াজাল ছিঁড়বে না?

ঘর ছেড়ে এসেছিলাম সে কবে,
মুগ্ধ কিশোর, কবিতার হাত ধরে।
তাকেই তো দিয়েছিলোাম আমার
গোপনে বসার একলা খেলার মাঠ,
অজানা সুদূর ধূসর বিজন
সে পথের খোঁজ, যেখানে স্বপ্নে হাঁটি,
দিয়েছি আমার যাযাবর দুই চোখ,
বিনিদ্র ফুসফুসের ব্যাকুল

নিঃশ্বাস-প্রশ্বাস,
দিয়েছি আমার নারীদের ভালোবাসা।
তবু সে আমার রাত্রি জাগার,
অসহ জ্বালার সাক্ষী থেকেই গেলো।

নারীকেও কিছু কম ভালোবেসেছি কি?
তারই কাছে তো প্রথম অঙ্গীকারও।
তাকে তো দিয়েছি টকটকে লাল
ঝলমল বেনারসির জড়োয়া খুশি,
দিয়েছি আমার ব্যাকুল প্রাণের
নিভৃত কান্না, তৃষ্ণার তীব্রতা,
রক্তের শেষবিন্দুতে লেখা
বিধুর কবিতাগুলো,
তবু সে নিকটতম ও সুদূর
বন্ধুও চিনলো না।

জীবনই তো শেষ ভালোবাসা জীবনের।
তার কোনো দাবি কিংবা শর্ত
মানিনি, জানি না আজো।

দিইনি কি তাকে সারা দিন ছোটা
তপ্ত রুপোর ধুলো,
ক্লান্তি ও নিঃসঙ্গতা কুরে-
কুরে খাওয়া রাতগুলো,
পারিনি যে কাজ, পেরেছি যা,
তার অসহ্য মারগুলো।
তবু সে গলায় কাঁটার মতন
আটকে থেকেই গেলো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবুল হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x