দেবো না সাম্যের বিশ্বাস – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

যদি চাও,আমার কবিতা ছাড়া সব দেবো।

এই মন,শ্যামল শরীর দেবো এই বুক জোড়া
অঘ্রানের মাঠ,শস্যময়।আমার স্বজন দেবো,
যদি চাও দিয়ে দেবো আমার স্বপ্নময় বাসনা।
সুখ দেবো,স্বস্তি দেবো–শুধু এই কবিতা দেবো না।

যদি চাও,এই রাত্রির নিদ্রাকে নির্বাসন দেবো
যদি চাও,নিসর্গ উজাড় কোরে সাজাবো শ্মশান
যদি চাও,বারুদের গন্ধ হবে ফুলের সৌরভ
নদীরা বাংকার হবে,বৃক্ষ দেবে সুরক্ষা.আড়াল
যদি চাও,রক্ত দেবো–শুধু এই কবিতা দেবো না।

আমার স্বাচ্ছন্দ ঘর,নানা রঙ খোপের কৈতর,
জোস্না রাত যদি চাও থুয়ে যাবো কাংখিত শরীর।
যদি চাও.স্বপ্ন দুঃখ মাথা আমার পাঁজরখানি
মেলে দেবো নির্দ্বিধায় জলপাই বুলেটের মুখে।

কবিতা দেবো না।
শোণিতের আল্পনা এঁকে দেবো পিচের শহরে
যদি চাও,সন্তানের রক্তমাখা ডোরাকাটা শার্ট
কারাগার,বেয়নেট,হুলিয়া,জখম বুকে নেবো–
কবিতা দেবো না,এই স্বপ্নবান কবিতা দেবো না॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x