আমার জানতে বড় সাধ হয় – সৈয়দ শামসুল হক।

তুমি ভালো আছো তো এখন?–বারবার এই প্রশ্ন ছুঁড়ে দিতে চাই
শহরে, রাস্তায়, ঘরে, রেস্তোরাঁয়, টেলিফোনে, বাগানে, বিমানে;
তুমি ভালো আছো?–বারবার এই প্রশ্ন ছুঁড়ে দিতে চাই
বরফে, বর্ষায়, পার্কে, পরবাসে, সিঁড়িতে, মোটরকারে, দেয়ালে, পোস্টারে।
তুমি আছো কোথায় কিভাবে? যেখানেই আছো তুমি ভালো আছো কি-না?

আমার জানতে বড় ইচ্ছে করে যখন আমার
আত্মজীবনীর খাতা আত্মসাৎ করছে ইঁদুর,
যখন গায়ের জামা আগের মতন আর উত্তাপ দিচ্ছে না,
যখন হাতের নখ বড় বেশি বাড়ছে দৈনিক,
চুলের জঙ্গল ক্রমে গিলে খেতে চাইছে প্রতিভা,
তখন জানতে বড় ইচ্ছে করে যেখানেই আছো তুমি ভালো আছো কি-না?

আমার জানতে বড় ইচ্ছে করে সেই যে দেখেছি
এখনো তোমার চোখে সমুদ্রযাত্রার নীল লেগে আছে কি-না?
এখনো তোমার দেহ নবান্নের মতো শাড়ি ঘিরে আছে কি-না?
এখনো তোমার হাতে পাখিরা কি ফিরে আসে সারাদিন পরে?
এখনো তোমার পায়ে পলাশেরা জন্ম নেয় ভীষণ মরুতে?
আমার জানতে বড় ইচ্ছে করে এখনো আগের মতো সব আছে কি-না?

অথচ এ সব নয়, তেমন জরুরী নয়, তীব্র কিছু নয়,
যেমন উদ্বেল হলে মানুষের মৃত্যুটাও মিথ্যে হয়ে যায়,
আর কিছু নয়–আমার জানতে বড় সাধ হয়,
এখনো আমাকে তুমি ভালোবাসো কি-না?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৈয়দ শামসুল হকের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x