জন্মের বাঁশি – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

চুম্বন যদি ছিলো দুই ঠোঁটে বন্ধন কেন ছিলো না,
অঞ্জন যদি রচনা করেছো চোখে
ক্রন্দন কেন রাখোনি লুকিয়ে সেখানে!

বন্ধা মাটিতে সন্ধা খুলেছে খোঁপা
নিকোনো উঠোন ফসলহীনতা রোগে
ভোগে বাঁকা চাঁদ, এতোটা অবাধ যদি জেগে থাকে ভূমি
তুমি শুধু হবে চাষ
বসবাস হয়ে ফিরবে না গৃহ আবাসে!

সমস্তটুকু মুখরতা ছিলে যদি
আধখানা কেন মৌনতা হয়ে জ্বলবে না তরু তনিমায়!
তমসায় যদি এতোটা প্রখর
অনাবাদি যদি এতো উর্বর
জোস্নায় কেন খুলবে না তবে বুকের দরোজাখানা!

জানা-পথ পিছে ছাড়িয়ে এসেছো ভিন্ন অচেনা মোড়ে
এখনো কি তবে বাজবে না বাঁশি!
রাশি রাশি রোদ না ঝরুক এই সকালে
এতোটুকখানি টুকরো রোদের অধিবাস যদি থাকে
সারা হাত জুড়ে একখানা বাঁশি বাজাবে পুর্নজন্ম।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x