রুক্ষমূর্তি ঈষাণকোণে রোদ্দুর – মোরশেদ সাকিব।

স্বরের মগজে আজ বিভ্রান্ত কারফিউ
না হোক একসাথে
তারপরও অবশেষে।
জীবন যেখানে যেভাবে যাপিত হয়
তাহাই কি নয় বিশেষ!
তুমি কয়েক’শ চুমু দিলে
আমি তোমাকে হারাতাম না।
আর তুমি দু’একটি চুমু দিলে
হয়ত আমি নষ্ট হতাম না।
চুমুর আক্ষেপে-
জীবনের শেষ ক’টি দিনের যে পরিতাপ
তা তোমাকে বুঝানো যাবে না।
ভালোই আছো বোধ করি,
তোমার আমার ঠোঁটের স্পর্শ ছাড়া।
কিন্তু, সব চাওয়া কি পাওয়াতে রুপান্তরিত হয়!
বহুকিছু খুঁজেছি
তবুও দিন শেষে স্বপ্নকেই আপন করে পেয়েছি,
সব যুক্তি -তর্ক আর গপ্পোর উর্দ্ধে।
কেউ অপেক্ষা করে,
কেউ অপেক্ষা করে না।
মেঘের আড়ালে যেমন সূর্য হাসে,
তুমি বিনা আমার জীবনে তেমন
অমাবশ্যা আসে।
ক্ষণ কাল বিদ্রুপ
সভ্যতা কেনো নিশ্চুপ।
তোমার ধ্বংস প্রাপ্ত ভালোবাসার ক্ষত এখন ও বয়ে বেড়ায়- তাও আস্ত কবিতা।
তুমি আমাকে ছেড়ে চলে গেছো বলেই
এই সুন্দর দুনিয়ায় আমি বাঁচতে শিখেছি।
মন মিউজিয়ামের ভালোবাসা-
তোমাকে ধন্যবাদ।
আজ বুঝলাম সময় সময়কে কিভাবে দ্বি-খন্ডিত করে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মোরশেদ সাকিবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x