ভয়ে কোন কাজ হয় না – শ্রীজাত।

ভয়ে কোনও কাজ হয় না। ভালবাসায় হয়।
ব্যর্থতায়ও সে-দুঃখ নেই, যা প্রত্যাশায় হয়।

সুর আর কথা বাঁধাই আছে, বলুক ম্যহফিল —
কেমন ক’রে শোনাই সে-গান, যদি-না সায় হয়।

জন্ম দিয়েও যখন তাকে বিক্রি করে রোজ,
কে জানে, কোন গোপন কথা ধান আর চাষায় হয়।

জীবন তো বদলাতেই পারে একটি মুহূর্তে,
এক দানে মন বদলে যাবে, সে-কোন পাশায় হয়?

আকাশেরও আছে খানিক পক্ষপাতিত্ব,
এই ছাদে মেঘ করলে বারিশ তোমার বাসায় হয়।

ঠান্ডা হয়ে আসছে দু’হাত, দীর্ঘ এ-শীতকাল
দেখি, শেষের সঙ্গে দেখা কোন কুয়াশায় হয়…

শ্রীজাত, হয় তোমার মতো কে-ই বা খুশি আর,
যখন নতুন একটা গজল বাংলা ভাষায় হয়।

ভয়ে কোনও কাজ হয় না। ভালবাসায় হয়।
ব্যর্থতায়ও সে-দুঃখ নেই, যা প্রত্যাশায় হয়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x