বলাই হলো না – আরণ্যক বসু।

তোমার লাজুক হাতটা একটু ছুঁতে পারলেই
নতুন কিছু লিখতে পারতাম। সত্যি বলছি।
অথচ, উতলা হাওয়া তোমার নর্ম-ছায়াটাকেও পর্যন্ত
ভাসিয়ে নিয়ে গেলো শাল-দিগন্তে।

ধরতে পারলাম না, বলতেও পারলাম না-
অর্ধেক নয়, নারী তুমি সম্পূর্ণ আকাশ।
ঝরাপাতার দামাল ঘূর্ণিকে
ঠিক সময়ে গার্ডের কামরায় পাঠাতেই পারলাম না,
তাই, তোমাকে নিয়ে ট্রেন চলে গেলো
পিয়ারডোবা, কুমারডুবি, নাকি চক্রধরপুর হয়ে-
সারান্ডার জঙ্গলের দিকে…
এখন পৃথিবীর এই শেষ স্টেশানে বসে
একা একা কী যে করি-
বলাই হলো না-নারী, তুমি ফাল্গুনের তারা!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসুর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x