কাদা নয় হাঁটুতে রাজ্যের ধুলো – আসাদ চৌধুরী।

পেশার বদল ঘটে
পাড়ার ছাতার কারিগর
পেরেক ঠোকেন রিকশার হুডে।
কাদা নয়,
হাঁটুতে রাজ্যের ধুলো নিয়ে
ঘরে ফেরে
শুধু চাষী নয় রাখাল, শ্রমিক-
আর নগরীর টুকিটাকি মানুষেরা।
আর পাঁচতলার ভাড়াটেদের
পাগলি মেয়ের অভিশাপ
ভেঙে-ভেঙে পড়ে খট খটে রাস্তায়,
মুখে তার সাবানের ফেনা
মুখে তার খিস্তির ফেনা-
‘শালা, কল বদ্ধ রেখেছিস,
দেখিস দেখে নিল
মরার সময় তোর মুখে কেউ
এক ফোঁটা পানিও দেবে না।’
রাত্রিভর ডাহুকের ডাক
শোনার আশা তো ছেড়েই দিয়েছি,
ইনিয়ে-বিনিয়ে ডাকতো বটে মত্ত দাদুরী
গ্যারেজের ডোবা থেকে, থেকে-থেকেই।
এখন ডাকে না।
ঘরে ঘরে রোগ-শোক,
না, কেঁদেও পাবে না আর
বর্ষার অজস্র জলধারা
এই শুষ্ক শ্রাবণে।
আকাশ থেকে নয়,
কেবল আমীর খানের কণ্ঠ থেকে
অবিরল ঝর ঝর বারিধারা ঝরে-
বন্যার আমিষ গন্ধ দু’হাতে জড়ায়।

আরো কবিতা পড়ত ক্লিক করুন। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x